ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪ অনুষ্ঠিত

১০ নভেম্বর, ২০২৪ ০৫:৪৫  

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রোবোটিকস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’। ৭-৯ নভেম্বর তিন দিন ধরে উৎসব চলে ইস্ট ওয়েস্টের আফতাবনগর ক্যাম্পাসে।

এতে দেশের ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫২৬টি দলে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২৫টি স্কুল থেকে অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী।

তারা প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সল্ভিং, উত্তেজনাপূর্ণ গেমিং সেগমেন্ট এসপোর্টস রাইভালস, লাইন অনুসরণ করে রোবো চ্যালেঞ্জ, রোবোসকার ইত্যাদি সেগমেন্টে অংশ নেয়। এছাড়াও এবং ইন্ডাস্টি ৫.০-তে এআই এর টেকসই ব্যবহার নিয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য খলিলুর রহমান, উপ-উপাচার্য এম আশিক মোসাদ্দিক, প্রাইম ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা, রোবোটিকস ক্লাবের মডারেটর অধ্যাপক আহমেদ ওয়াফিস রেজা।